তাহিরপুরে ‘আমরা কজন’ বন্ধু সংগঠনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ঢাকাস্থ নিউমার্কেট এলাকার ‘আমরা কজন’ নামের একটি বন্ধু সংগঠন তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামে ১শ’ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। শনিবার বিকাল ৫টায় নোয়ানগর মসজিদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, সালাউদ্দিন মাসুম, সংগীত শিল্পী পাগল হাসান। সাথে ছিলেন, ‘আমরা কজন’ বন্ধু সংগঠনের তুহিন, সুমন, স্বপন, শহিদুল, রাসেল, সিদ্দিক, জুবায়ের, নাবিদ, রবি, রাজু, শফিক, জসিম, মহসিন, ইমরান ও মেহেদী হাসান।
‘আমরা কজন’ বন্ধু সংগঠনের সালাউদ্দিন      মাসুম ও সংগীত শিল্পী পাগল হাসান নেতৃত্বে ১৭ জন সদস্য ১শ প্যাকেট ত্রাণ নিয়ে ঢাকা নিউমার্কেট এলাকা থেকে একটি ট্রাক যোগে শুক্রবার রাতে রওয়ানা দিয়ে শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরে পৌঁছায়। তাহিরপুরে আসা মাত্রই প্রচন্ড বৃষ্টি আর হাওরের ঢেউ উপেক্ষা করে বিকাল ৫টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামে মসজিদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করা হয়। ১শ’ পরিবারের মধ্যে রয়েছে নোয়ানগর, ভাটি তাহিরপুর, মোয়াজ্জেমপুর, ভবানীপুর ও মনিকখিলা গ্রামের লোকজন। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, ৪ কেজি চাল, ১কেজি মুসুর ডাল, আধ
লিটার সয়াবিন, আধা কেজি পিঁয়াজ, ১কেজি চিড়া, আড়াইশ গুড়, ২ কেজি আলু।