স্টাফ রিপোর্টার
নেতাদের মধ্যে পারস্পরিক রেষারেষি কম ছিল। তাই প্রতিবছর দলীয় কার্যালয়ে নিয়ম রক্ষা করে জাতীয় শোক দিবসে দলীয় কর্মসূচি পালন করতো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ। সম্মেলনকে সামনে রেখে এ বছর রেষারেষি প্রকট হয়েছে। তাই উপজেলা আওযামীলীগের ব্যানারে পৃথকস্থানে দুমঞ্চে অনুষ্টিত শোকসভায় মানুষের ঢল নেমেছে। শোকসভা সফল করতে দুপক্ষই গত একসপ্তাহ ধরে প্রচারণা চালিয়েছে উপজেলাজুড়ে। সোমবার দুপুরে শোকসভা দুটি অনুষ্টিত হয়। একপক্ষ সভা করেছে উপজেলা পরিষদের সামনে। আরেক পক্ষ সভা করে তাহিরপুর সদর বাজারে। শোকসভাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা থাকলেও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা পরিষদের সামনে একাংশের আয়োজনে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর’এর সঞ্চালনায় সভার কার্যক্রম চলে। এখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি রেজাউল করিম শামীম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ।
তাহিরপুর পূর্ববাজারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের একাংশে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মর্তুজা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য মোতাহার হোসেন আখঞ্জি শামীম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা মিয়া, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহ—দফতর সম্পাদক শাহীন রেজা, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বিল্লাল মিয়া, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেণ বর্মণ, সাধারণ সম্পাদক এমরান হোসেন বিপক, উপজেলা কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাফুজ্জামান ইমন ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান প্রমুখ।
জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি আবুল হোসেন খানকে সভাপতি ও অমল কান্তি কর কে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আলী মর্তুজা সিনিয়র সহ—সভাপতি ও শফিকুল ইসলামকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গত ২৫ মে উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও নানা দুর্যোগের কারণে এখনো (১৫ আগস্ট পর্যন্ত) সম্মেলন হয়নি।
তাহিরপুর উপজেলা যুবলীগের কর্মী অনিবার্ণ দাশ বলেন, জাতির জনকের পরিবারসহ ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ডে নিহতদের স্মরণে অনুষ্টিত জাতীয় শোক দিবস পালনে নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপক্ষই সভা সফল করতে গণসংযোগ চালিয়েছে। উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে এমন কর্মসূচি পালন করলে সাংগঠনিকভাবে দল শক্তিশালী হতো।
- তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন
- দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন


