স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর ইউএনও’কে পদোন্নতিজনিত বদলির কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে তাহিরপুর উপজেলা পরিষদ। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি হয়েছেন।
- জামালগঞ্জে গুচ্ছগ্রামে ফ্যামিলি কিটস বিতরণ
- ছাতকে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত


