তাহিরপুরে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে মন্দিয়াতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সানজু মিয়ার বিরুদ্ধে অভিযোগ দেয়ার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও গ্রামবাসী।
গত ২২ আগস্ট বিদ্যালয়ের ১১৭ জন অভিভাবক ও গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন শাহ আলমগীর নামে একজন।
স্মারকলিপি সূত্রে জানা যায়, সম্প্রতি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নির্দেশনা মেনে ড্রপডাউন ব্যানার টানানো সহ যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা স্ট্যান্ডে উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া। কিন্তু ১৬ আগস্ট জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজুর মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দেন সাইফুল ইসলাম।
অভিযোগকারী সাইফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া জাতীয় শোক দিবসে বিদ্যালয়ের স্যান্ডে পতাকা না টাঙ্গিয়ে ছাদের উপরে লোহার খুঁটিতে পতাকা উত্তোলন করেন। পরে আমি মোবাইল দিয়ে ছবি তোলে ইউএনও’র স্যার বরাবরে লিখিত অভিযোগ করেছি।
বিষয়টি অস্বীকার করে মন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সানজু মিয়া বলেন, জাতীয় শোক দিবসে আমি যথাযত ভাবেই পতাকা বিদ্যালয়ের স্যান্ডে উত্তোলন করেছি। অভিযোগকারী পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ ও একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এখনও তদন্ত রিপোর্ট হাতে আসে নাই। রিপোর্ট হাতে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।