Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে ইউএনও’র হস্থক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে সানাই বাজিয়ে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সুপ্রভাত চাকমা পুরিশ ফোর্স সাথে নিয়ে কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
তাহিরপুরের ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, বুধবার বিকেলে এক কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কিশোরীর বিয়ে বন্ধ করা হয়। তিনি আরও জানান দশ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।