স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়ার পায়ের রগ কেটেছে সন্ত্রসীরা। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর বাজারে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া ও একই ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন জানান, ফাজিলপুর গ্রামের কাশেম, রহমগীর, সেলিমগীর, হোসেনগীর ও আনোয়ারপুর গ্রামের বুলবুল অতর্কিতভাবে বাবুল মিয়ার উপর হামলা চালায়। এসময় তাদের হাতে হাতে থাকা ধারালো দা ও ছুরি দিয়ে বাবুল মিয়াকে এলোপাতারীভাবে কুপিয়ে জখম করে ও তার ডান পায়ের রগ কেটে ফেলে। পরে বাবুল মিয়ার স্বজনরা প্রথমে পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বাবুল মিয়া কে এস্বুলেন্সযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
মিয়ার ছোট ভাই জাকারীন আলম জানান, বাবুল মিয়ার শরীর থেকে অনবরত রক্ত ঝড়ছে। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় তিনি থানার পুলিশ সদস্যদের নিয়ে আনোয়ারপুর গ্রামের বুলবুল মিয়া ও ফাজিলপুর গ্রামের কাশেমদের বাড়িতে রেড করেছেন। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মে আনোয়ারপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফাজিলপুর গ্রামের ফয়সল মিয়া পক্ষ আনোয়ারপুর বাজারের মনবুল ও ইছাক মিয়া পক্ষের সাথে মারামারি হয়। এ ঘটনায় উভয় পক্ষের মামলা হয় তাহিরপুর থানায়।
- ৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জিত হয়েছিল : প্রধানমন্ত্রী
- ট্রাফিক পুলিশ আব্দুশ শহীদ কে বিদায় সংবর্ধনা প্রদান


