তাহিরপুরে ইরা’র ওরিয়েন্টেশন সভা

ইরা’র বাস্তবায়নে ও ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে সোমবার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যদের মধ্যে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় দায়িত্ব, করণীয় ও ওয়াশ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি, বালিজুরী ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য বাবুল মিয়ার সভাপতিত্বে করেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান।
বালিজুরী ইউনিয়নের ইউনিয়ন কো-অর্ডিনেটর দিপালী রায় ও উপজেলা এডভোকেসী অফিসার অসীম কুমার সিংহ’র পরিচালনায় উপস্থিত ছিলেন বালিজুরী ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক দিবাকর রায়।
 (প্রেস বিজ্ঞপ্তি)