তাহিরপুরে ইরা’র ওয়াস ইন হেলথ প্রকল্পের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উন্নয়ন সংস্থা ইরা’র ওয়াস ইন হেলথ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ইরা’র কার্যনির্বাহী কমিটির সদস্য  মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার তাহিরপুর ফিল্ড অফিসার দেবেশ দাস।
বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা    
সিরাজুল ইসলাম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, ওয়াটার এইড বাংলাদেশ প্রতিনিধি তারিকুল ইসলাম, কেয়ার প্রতিনিধি চন্দ্র শেখর দাস ইরা’র ম্যানাজার অসীম সরকার, ইউপি সদস্যা সুসমা জাম্বিল প্রমুখ।