ইরা’র বাস্তবায়নে ও ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সোহালা কমিউনিটি ক্লিনিকে শনিবার বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। হাত ধোয়ার ফলে ডায়রিয়া, কলেরা প্রকৌপ থেকে রক্ষা পাওয়া, খর্বাকৃতি কমে যাওয়া এবং পুষ্টিমান নিয়ন্ত্রণ হয় বলে স্বাস্থ্যবিভাগের কর্মীরা জানান। সোহালা কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া উদ্বোধন করেন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। একইভাবে বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল
কমিউনিটি ক্লিনিক, তাহিরপুর সদর ইউনিয়নের ঠাকুরহাটি কমিউনিটি ক্লিনিক ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পৈন্ডুপ কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

