তাহিরপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুলাল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আ. মজিদের ছেলে।
জানা যায়, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই একেএম জালাল উদ্দিন দুলালের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে তাঁর কোমরে রাখা একটি প্লাস্টিকের প্যাকেটের ভিতর ২শ’ পিস ইয়াবা  
ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্ বলেন, ইয়াবা ট্যাবলেট সহ দুলালকে আটক করা হয়েছে। এসআই একেএম জালাল উদ্দিন বাদী হয়ে দুলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সোমবার তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। দুলালকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।