তাহিরপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩১০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হল কামরাবন্দ গ্রামের মৃত বিল্লাল মিয়ার পুত্র বাদল মিয়া (২৬),বাদাঘাট বাজারের মোতালিব মিয়ার পুত্র কাহার মিয়া (২৫)। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।