তাহিরপুরে উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘সিটিজেন ভয়েস এন্ড অ্যাকসন’(সিভিএ)ওয়ার্কিং গ্রুপের আয়োজনে সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে আলোচনা অনুষ্টিত হয়। বয়স্ক ভাতার বিষয়ে নারীদের ক্ষেত্রে ৬৩ বছর থেকে ৫৭ বছরে, পুরুষদের ক্ষেত্রে ৬৫ বছর থেকে ৬০ বছরে কমিয়ে আনা, বিধবা ভাতার বিষয়ে সকল বিধবাদের ভাতার ব্যবস্থা করা এবং সকল নিরাপত্তা ভাতা এক হাজার টাকায় উন্নীত করার জন্য সরকারের নিকট প্রস্তাব প্রেরণের জন্য সভায় উপস্থিত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসারের নিকট প্রস্তাব করা হয়। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে উন্নয়নকর্মী মুকসিনা আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি,উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ডভিশন ম্যানাজার বিভূদান বিশ্বাস, মো. মহসিন খান প্রমুখ।