তাহিরপুরে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেয়ার প্রতিবাদে ইউএনও বরাবরে অভিযোগ ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবকরা। শনিবার বড়দল উত্তর ইউনিয়নের কুকুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ শিক্ষার্থীর অভিভাবকরা বিক্ষোভ মিছিল সহকারে ইউএনওর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের থেকে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন গত ২২ জুলাই শুক্রবার ছাত্র ছাত্রীেেদর উপবৃত্তির টাকা বিতরণকালে  শিক্ষার্থীদের ৮শ থেকে ১২শ টাকা দেয়ার পরিবর্তে জনপ্রতি ৩শ থেকে ৪শ টাকা বিতরণ করেন ।
বিদ্যালয়ের ছাত্র অভিভাবক রহমত আলী, আব্দুছ ছালাম, আলী আজগর, মুক্তার মিয়া সহ অনেকেই জানান, তাদেরকে বিদ্যালয়ে অনুপস্থিতির অজুহাত দেখিয়ে ৩শ ও ৪শ করে টাকা দেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী বলেন, যে শিক্ষার্থীর বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি সে পাবে বছরে ১২শ টাকা এবং যার শিক্ষার্থী অনিয়মিত উপস্থিতি সে পাবে বছরে ৮শ টাকা। সে ক্ষেত্রে টাকা কম দেয়ার বিষয়টি যাচাই বাছাই করে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে কুকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, সরকারের পরিপত্র অনুযায়ী আমি টাকা বিতরণ করেছি।
তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান বলেন, বিষয়টি আমি তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা নেব।