স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে এক’শ চার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। রবিবার বিকেলে তাহিরপুর থানার পাশে সঞ্জয় বর্মনের চা দোকানে এ ঘটনা ঘটেছে। আটককৃত ব্যক্তির নাম লাট মিয়া(২৫)।সে পার্শ^বর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঞ্জয় বর্মনের চা দোকানে বসা লাট মিয়ার ব্যাগ তল্লাসি করলে তার ব্যাগের ভিতর ল্যাক্সাস বিস্কুট প্যাকেটের ভিতর ১০৪ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।


