তাহিরপুরে এমপি রতনকে নিয়ে আ.লীগের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে একান্তে বৈঠক করেছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাতজন সহ সভাপতি।
উপজেলায় বড়ছড়ায় শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা ২ ঘণ্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী আলখাছ উদ্দিন খন্দকারে বড়ছড়াস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী এক নেতা জানান, দলীয় সকল ভেদাভেদ ও পিছনের সকল   
দ্বন্দ্ব ভুলে গিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সবাই।
এ লক্ষ্যে আগামী ২৯ জুলাই শনিবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভার আহবান করা হয়েছে। শনিবার বর্ধিত সভা আহবানের বিষয়টি জানিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর। সভায় অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে এক প্রীতিভোজে মিলিত হন।