তাহিরপুরে ওএমএস’র চাল বিক্রয় কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে খোলাবাজারে ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রম শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলা সদর পূর্ব বাজার ও পশ্চিম বাজারে দুই ডিলারের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে মাথাপিছু ৫ কেজি করে চাল বিক্রয় করা হয়। দুই ডিলারকে প্রতিদিন দুই টন করে সপ্তাহে ৫দিন ওএমএসের চাল বিক্রয় করা হবে। বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান, দলীয় নেতা সেলিম আখঞ্জি, লুৎফুর রহমান লাকসাব ও মইনুল হক, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।