তাহিরপুরে ওয়ার্ল্ডভিশনের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ওয়ার্ল্ডভিশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয়ান হিউম্যানিটারিয়ান এইড’র অর্থায়নে সোমবার দুপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এই সভা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ল্ডভিশন ম্যানাজার বিভূদান বিশ^াস প্রমুখ।
ওয়ার্ল্ডভিশন ম্যানাজার বিভূদান বিশ^াস জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ’ পরিবারকে সাড়ে চার হাজার করে টাকা এবং ঘর মেরামতের জন্য ৪শ’ পরিবারকে ৩ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হবে।