স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন অফিস ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ করেছে হাওরপাড়ের হতদরিদ্র মহিলারা। রািববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে ঘেরাও
করে প্রতিবাদ বিক্ষোভের সময় তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মিনারা বেগম (৪০), রেখা আক্তার (৩৯), রিনা বেগম (৩৮), পাচমিনা বেগম (৪০), আনুফা বিবি (৭০) ক্ষোভের সাথে বলেন, ‘তাহিরপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবীর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নিয়ে কয়েক দফা সভা করে ৮০ জনের একটি তালিকা প্রস্তুত করে ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে জমা দেন। সম্প্রতি তারা জানতে পারেন এ তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত হয়েছে তাদের সবাইকে ৫ হাজার ১শ’ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমতাবস্থায় তারা ওয়ার্ল্ডভিশন অফিসে এসে জানতে পারেন গ্রামে সভা করে যে নামের তালিকা ওয়ার্ল্ডভিশন অফিসে জমা দেয়া হয়েছিল তা সংযোজন বিয়োজন করে মাত্র ১৩টি নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
অফিসে থাকা একজন কর্মকর্তা মনির চৌধুরী বলেন, ‘হাওর এলাকায় ক্ষতিগস্তদের আর্থিক সহায়তার নামের তালিকা প্রস্তুত চলছে। ইউপি সদস্য যে তালিকা আমাদের অফিসে জমা দিয়েছেন তা আমরা যাচাই বাছাই করে দেখছি।’
- কুরবাননগরের ইউপি সদস্যা করফুল নেছাকে বসতঘরে ঢুকে মারধর
- ‘জাতীয় পার্টির কর্মীরা মানুষের কষ্টের কারণ হয় না’


