তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য কমিটির সভা

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে তাহিরপুর উপজেলার সদর, বালিজুড়ি ও বাদাঘাট ইউনিয়নে স্বাস্থ্য কমিটির উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ৪১টি গ্রামে গ্রাম পর্যায়ে কর্মরত ওয়ার্ল্ডভিশন তাহিরপুর এডিপির কর্মীগণ উপস্থিত ছিলেন। এর মধ্যে তাহিরপুর এডিপি ১২শ মা’কে সিআইএমসিআই বিষয়ে ১১দিনের প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এবং উপহার সামগ্রী প্রদান করেছে। উপজেলার ৪০টি গ্রামে স্বাস্থ্য কমিটির উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য এবং স্যানিটেশন বিষয়ে প্রচার প্রচারণাসহ উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।