স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ওয়াস ইন হেল্থ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উন্নয়ন সংস্থা ইরা’র আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
উন্মূক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর,উ পজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, ইরা’র ম্যানাজার দেবেশ তালুকদার, সংগঠক অসীম নারায়ন সিংহ, আব্দুল মালেক খান, কেয়ার প্রতিনিধি শেখর দাস প্রমুখ।


