তাহিরপুরে কমিউনিটি পর্যায়ে তথ্য-প্রযুক্তি সেবা কেন্দ্রের উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কমিউনিটি পর্যায়ে তথ্য-প্রযুক্তি সেবা কেন্দ্রের উপকরণ বিতরণ ও উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামে সানক্রেড রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে কমিউনিটি পর্যায়ে তথ্য-প্রযুক্তি সেবা কেন্দ্রের উপকরণ বিতরণ ও উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, সানক্রেড রিকল-২০২১ প্রকল্প ব্যবস্থাপক কল্যাণ রেমা, সমাজসেবক জুনাব আলী, আতিকুর রহমান আতিক, সাংবাদিক শওকত হাসান, উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ, সানক্রেডের ফিল্ড ফ্যাসিলিটেটর অরবিন্দু দাস, তোফায়েল আহমদ, সেলিনা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।