Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় তাহিরপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, উপজেলা পূজা পরিষদ সভাপতি সুবাস পুরকায়স্থ, তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম মাও. দ্বীন ইসলাম, উজান তাহিরপুর জামে মসজিদের ঈমাম মাও. ছাবিতুর রহমান, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, তাহিরপুর থানার এসআই জহিরুল ইসলাম, সেলিম মিয়া, মিয়া হোসেন প্রমুখ।
সভায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রনের বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা।