স্টাফ রিপোর্টার
নভেল করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে মাস্ক, সাবান, লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকাল ৪ টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁন এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় আবুল হোসেন খাঁন বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখা, ক্রেতাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহবান জানান। এছাড়াও বাজারজুড়ে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন, ৫ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম, ট্যাকেরঘাট ফাড়ি থানার এস. আই আবু মুসা, তাহিরপুর উপজেলার শাখার ছাত্রলীগের নেতা কাজল খাঁন, বারর আলী, রাকিব আল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ, মানিক প্রমুখ।
- ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স মঙ্গলবার
- দোয়ারাবাজারে সৌদি প্রবাসীর ত্রাণ বিতরণ


