তাহিরপুর প্রতিনিধি
কালবৈশাখী ঝড়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে কয়েকটি ঘরবাড়ি মাটিতে পড়ে গেছে ও অর্ধশতাধিক গাছপালা উপড়ে গেছে। টেকেরঘাট ও কড়ইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা ঝড়ো বাতাসে উড়ে গেছে। গত বুধবার ভোর রােেত কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘেেট ।
টেকেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম বলেন, বিদ্যালয়ের নিজস্ব কোন ভবন নেই। উচ্চ বিদ্যালয়ের কয়েকটি কক্ষ কে টাকা ব্যয় করে মেরামত করে পাঠদানের কাজে ব্যবহার করা হচ্ছিল ।
তাহিরপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার বলেন, ঝড়ে দুইটি বিদ্যালয়ে টিনের চালা উড়ে গেছে। বিকল্প ব্যবস্থা না করলে বিদ্যালয় খোলা হলে টেকেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে।


