Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে শাহীন মিয়া (১৯)। শুক্রবার ভোরে পুলিশ পুরানঘাট নামক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। পরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৩ জুলাই) বিকালে অভিযুক্ত যুবককে কোর্ট হাজতে পাঠায় পুলিশ।
জানা যায়, উপজেলার পুরানঘাট গ্রামের চাঁন মিয়ার ছেলে শাহীন মিয়া গত সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে দশটার দিকে একই গ্রামের ১৪ বছর বয়সী তার ফুফাত বোনকে ঘরের ভেতর আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে কিশোরীর ছোট ভাইয়ের বাধার মুখে ধর্ষণে ব্যর্থ হয়ে অভিযুক্ত শাহীন পালিয়ে যায়। পরে কিশোরীর মা তাহিরপুর তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তাহিরপুর থানা পুলিশ পুরানঘাট থেকে অভিযুক্ত শাহীনকে আটক করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ফুপাতো বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহীনের বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শাহীনকে গ্রেপ্ততার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।