স্টাফ রিপোর্টার, তাহিরপুর
এনজিও সংস্থাগুলোর সকল প্রকার ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। সোমবার রাত ১১টায় ইউএনও তাহিরপুর এর ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি উপজেলা প্রশাসনের নির্দেশে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। এতে করে ক্ষুদ্র আয়ের লোকজন নানামুখী চাপে ছিল। এনজিও সংস্থাগুলোর সকল প্রকার ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ খবর প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের আনোয়ার হোসেন বলেন, সারাদেশে এমন মহামারি থাকার পরও এনজিওগুলো তাদের কিস্তির টাকার জন্য বাড়িঘরে এসে তাগিদ দিচ্ছে। তাহিরপুর ইউএনও স্যারের এমন সিদ্ধান্তে এলাকার দরিদ্র মানুষগুলো ঋণের তাগাদা না পেলে একটু আরামে থাকবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, উপজেলার দুঃখী মানুষগুলোর কথা বিবেচনায় এনে এনজিওগুলোর ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
- শ্রমজীবী মানুষদের মধ্যে নিউজ সুনামগঞ্জের মাস্ক, সাবান বিতরণ
- হাসপাতালের ডাক্তার ও স্বেচ্ছাসেবীদের নিরাপত্তায় ৪৫০ পিস পিপিই প্রদান


