স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সিলেট অঞ্চলে শষ্য নিবিড়তা প্রকল্পে তাহিরপুরে কৃষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহেদুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ পরিচালক শষ্য হাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা লিটন পাল প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০ জন কৃষক অংশ নেন।


