তাহিরপুরে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সিলেট অঞ্চলে শস্যের নিভিরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ ও উপকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নরে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ শেষে প্রতি কৃষককে ৫টি করে ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের প্রশিক্ষক স্বপন কুমার সাহা ও তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম,উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামামান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান ও লিটন চন্দ্র পাল।