Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। কম্বাইন্ড হারভেস্টার পেয়েছেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিহাব উদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২—২৩ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আবু জাফর মো. সালে উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, আবিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে।