স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ২৯ হাজার ৯শ’ ৪৮ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। যার মূল্য ৫ কোটি তিরাশি লক্ষ টাকা বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম। রবিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে ও আওয়ামী লীগ নেতা অনুপম রায়ের সঞ্চালনায়¡ বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক রোকন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।


