স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আউশ আবাদ বৃদ্ধির অংশ হিসাবে প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলার ৩৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউস ধান, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান-উদ-দৌলা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, বাদাঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমদ, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস প্রমুখ।
- দিরাইয়ে বাড়ি গিয়ে রোগী না দেখায় ডাক্তারকে লাঞ্ছিত করলেন উপজেলা চেয়ারম্যানের স্বজনরা
- ত্রাণসামগ্রী পেলেন লীলজান বেগম


