তাহিরপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২০০ জন কৃষক/কৃষাণীর মাঝে সার ও বীজ বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু প্রমুখ।
উপজেলার বাদাঘাট, উত্তর বড়দল, ও উত্তর শ্রীপুর ইউনিয়নের ২০০ জন কৃষক/কৃষাণীর প্রতি জনকে ৫কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।