তাহিরপুরে কৃষকের মাঝে ধান কাটার রিপার মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষকদের মাঝে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় একটি ধান কাটার রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে রিপার মেশিনটি উপজেলার বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর গ্রামের কৃষক গোলাপ মিয়ার কাছে এ ধান কাটার রিপার মেশিনটি তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
কৃষক গোলাপ মিয়া ধান কাটার রিপার মেশিন গ্রহন করে বলেন,সরকার কৃষি যন্ত্রাংশ ক্রয়ে কৃষকদের ভূর্তুকি দেয়ায় কৃষকরা কৃষিকাজে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। সরকারের এ ধারা অব্যাহত থাকলে কৃষকরা খুবই লাভমান হবে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা বলেন, কৃষকদের লাভমান করার জন্যই সরকার কৃষি যন্ত্রাংশ কেনায় ভূর্তুকি দিয়ে যাচ্ছে।