Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে কৃষি যন্ত্র বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে কৃষি যন্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
উন্নয়ন সহায়তা কার্যক্রমে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়াল প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে ৭০ ভাগ ভর্তুকিতে উপজেলার ৫ জন কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ফরিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো.ইকবাল কবীর, উপেজলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।