তাহিরপুরে কেন্দ্রীয় স্থলবন্দর শ্রমিকলীগ নেতা আজাদ হোসেনের ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বাংলাদেশ কেন্দ্রীয় স্থলবন্দর শ্রমিকলীগ নেতা আজাদ হোসেন ত্রাণসামগ্রী বিতরণ করেছেন । সোমবার দুপুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের খেলার মাঠে ৫৫০ হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল,দেড়কেজি আলু,আধা কেজি মশুরি ডাল,আধা লিটার সয়াবিন তৈল ও একটি লাইফবয় সাবান। এর মধ্যে ত্রাণ সামগ্রীগুলো দেয়া হয় ৪শ হতদরিদ্র পরিবারের মধ্যে এবং ১৫০ মধ্যবিত্ত পরিবারের মধ্যে দেয়া হয় নগদ ৫শত করে টাকা। এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় স্থলবন্দর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাদ হোসেন।ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান,বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল জহুর,বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তুষা মিয়া,ইউপি সদস্য সুহেল মিয়া প্রমূখ।