তাহিরপুরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসাবে শুকনা শিশু খাদ্য ও অন্যান্য খাবার বিতরণ করা হয়। এ সময় সিলেট বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. স¤্রাট হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল আলম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আইরিন বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন।