তাহিরপুরে খেলাঘরের সম্মেলন

স্টাফ রিপোর্টার
‘আজকের খেলাঘর- আগামী দিনের বাংলাদেশ’ এ স্লোগান কে সামনে রেখে খেলাঘর আসর তাহিরপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় এ সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ । পরে একটি র‌্যালী তাহিরপুর
উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আহবায়ক গোলাম সরোয়ার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মো. রাজু আহমেদ, সুনামগঞ্জ জেলা খেলাঘর আসরের সম্পাদকমন্ডলীর সভাপতি আশরাফুজ্জামান বাবুল, সিলেট সুরমা খেলাঘর আসর ও সিলেট জেলা খেলাঘর আসরের সদস্য বিমান তালুকদার, প্রভাষক লিপি ভৌমিক, মেঘনা আক্তার, হুসাইন আহমদ তৌফিক, মো. আলা উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মাকছুম আহমেদ এবং সভাটি সঞ্চালনা করেন আশীষ কুমার দাশ। পরে বৌলাই, বিজিডি, কেন্দুয়া, মধ্য তাহিরপুর ও টাঙ্গুয়া খেলাঘর আসরের পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও ব্রতচারী নৃত্য পরিবেশিত হয়।
সম্মেলনে সভাপতি পদে গোলাম সরোয়ার লিটন, সহসভাপতি পদে মিঠু দেবনাথ, লিপি ভৌমিক ও নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে মাকছুম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে আশীষ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিন, প্রচার সম্পাদক আবীর হাসান, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক মেঘনা আক্তার, সাহিত্য সম্পাদক গীতশ্রী রায়, সাংস্কৃতিক সম্পাদক মৃনাল কান্তি সরকার, চারু ও কারুকলা সম্পাদক মহি উদ্দিন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক নাসিরা আক্তার, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেবেকা আক্তার, কার্যকরী সদস্য রণদা গাঙ্গলী ও হোসাইন আহমদ তৌফিক কে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।