স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ১৫টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা
মুহাম্মদ আব্দুছ ছালাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সকাল ১১ ঘটিকায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা সদরে তিনজন ডিলাররের চাল বিতরণের কর্যক্রম মনিটরিং করেন।


