স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলে গরু চোরের নতুন উপদ্রব দেখা দিয়েছে। চোরের এখন হেমন্তকালের পাশাপাশি নৌকা দিয়ে গরু চুরি করছে। ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) দিয়ে গরু চুরি করে পালানোর সময় হাতে নাতে দুই গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার রাত ৩ টায় তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
আটককৃত গরু চোরেরা হল, তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়নের পুরান খালাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জয়নাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল আমিনের ছেলে দিলোয়ার হোসেন (২৫)। আটককৃত ওই দুই গরু চোর গ্রামবাসীকে জানিয়েছে তাদের সাথে মাহমুদ আলী, আলাউদ্দিনসহ ৩ জন ছিল। অন্য তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও রক্তি নদীর নোয়াহাট গ্রামের সামনে থেকে দিলোয়ারকে ও আনোয়ারপুর বাজার থেকে জয়নালকে ধরে ফেলে গ্রামবাসী। এসময় নৌকায় উঠানো একটি ষাড় ও একটি বড় গাভি উদ্ধার করে। এঘটনায় বৃহস্পতিবার তাহিরপুর থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানান, বালিজুরী পশ্চিমপাড়ার রহিম আলী বাড়ি থেকে বুধবার রাতে দু’টি গরু চুরি করে ট্রলারে তোলে রাখে আটককৃতরা। পরে আবারো দু’টি গরু নিয়ে ট্রলারে তোলার সময় বাড়ির লোকজন টের পেয়ে যান। পরে গ্রামের লোকজন ধাওয়া করে ওই গরু চোরকে ট্রলার ও গরুসহ হাতে নাতে ধরে ফেলে।
- ছাতকে নিরিহ পরিবারে হামলা ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা
- জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র ও ট্রাফিক সার্জেন্ট আহত


