তাহিরপুরে গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউপি সদস্য কর্তৃক সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে জোড় পূর্বক শ্লীলতাহানির ঘটনায় মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার সকাল ১১টায় তাহিরপুর  
পূর্ববাজারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ঘটনার সাথে জড়িত সদর ইউনিয়নের ইউপি সদস্য মতিউর রহমান মতিকে সদস্য পদ থেকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জি, অনুপম রায়, সদর ইউনিয়ন ইউপি সদস্য হুমায়ুন কবীর, কামাল হোসেন, প্রদীপ দাস, বিল্লাল আমিন, মাফিক মিয়া, ছাত্রদল নেতা রুকন উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য গত ২০শে আগস্ট রোববার দিবাগত রাত ১০টায় উপজেলার মধ্য তাহিরপুর রায়পাড়া গ্রামের এক গৃহবধূকে জোড়পূর্বক শ্লীলতাহানি ঘটায় ইউপি সদস্য মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা মৃত সাহেব আলীর পুত্র মতিউর রহমান মতি।
আজ বুধবার তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নারী উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে অপরাধীর শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আহবান করা হয়েছে।