আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে হিলিপ প্রকল্পের গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণে ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায় ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রামেশ^রপুর গ্রামটিকে হাওরের ঢেউয়ের ভাঙন থেকে রক্ষার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হিলিপ প্রকল্পের অধীনে গ্রামের চারপাশে ৫‘শ মিটার দৈর্ঘ্যরে সিসি ব্লক দ্ধারা প্রতিরক্ষা দেয়াল নির্মাণে ৫২ লক্ষ টাকার কাজ পায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাসিন্দা ঠিকাদারী প্রতিষ্ঠান কালাম এন্টারপ্রাইজ এর ঠিকাদার আবুল কালাম। এ বিষয়ে রামেশ^রপুর গ্রামের মো. হাবিল মিয়া জানান,তাদের সামনে হিলিপ প্রকল্পের লোকজন নির্মাণ কাজের মেস্ত্রীকে বলেছিলেন,এক বস্তা সিমেন্টে ৬ থেকে ৭টি ব্লক নির্মাণ করা যাবে এবং বল্কগুলো বালু পাথর ও সিমেন্ট দিয়ে তৈরী করা হবে। কিন্তু বাস্তবে তারা ব্লক তৈরী করেছে শুধু বালু ও সিমেন্ট দিয়ে।এমতাবস্থায় দেখো গেছে অনেক ব্লক মাটি থেকে উঠিয়ে বাঁধে নেয়ার সময় খসে পড়ে ভেঙে গেছে।
রামেশ^রপুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া বলেন,কাজের শুরুতেই আমরা নির্মাণ কাজের মেস্ত্রীকে নিষেধ বাঁধা করেছি। তারা আমাদের বাঁধা নিষেধ না মেনে তারা তাদের মতো করে এক বস্তা সিমেন্ট দিয়ে ১৬ থেকে ১৭টি ব্লক তৈরী করেছে। তিনি আরো জানান,কাজটি নি¤œমানের হয়েছে এবং কাজের সময় হিলিপের কোন কার্য্যসহকারী কিংবা উপসহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন না।
একই গ্রামের বাসিন্দা সানিয়া বেগম(৫৫) বলেন, ঠিকাদারের লোকজন আমার উঠানেই ব্লক বানিয়েছে। তারা এক বস্তা সিমেন্ট দিয়ে ৬/৭টি ব্লক বানানোর কথা থাকলেও তারা ১৮/১৯টা বানিয়েছে এবং গ্রামের মানুষের সুবিধার্থে উঠানামার জন্য প্রতিটি বাড়ির সামনে ঘাটলা দেয়ার কথা থাকলেও ঠিকাদার তা করেননি।
ঠিকাদার আবুল কালাম বলেন,বিগত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের পক্ষে কাজ করেছিলেন। এটিকে কেন্দ্র করে তার একটি প্রতিপক্ষ তার নির্মাণ কাজের বিষয়ে অনিয়মের অভিযোগ করছে।
সুনামগঞ্জ এলজিইডি অফিসে কর্মরত হিলিপ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, তিনি কাজটিতে নিয়মিত তদারকি করেছেন, কোন ত্রুটি হয়নি। তিনি আরো জানান,নির্মাণ কাজের সময় রয়েছে ৩০ জুন পর্যন্ত।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, রামেশ^রপুর গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণে ব্লক নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। কাজটি যাতে ত্রুটিমুক্ত হয় সে বিষয়ে তিনি সরেজমিনে গিয়ে ব্যবস্থা নিবেন।


