তাহিরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে তাহিরপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল রায়, সাংবাদিক শওকত হাসান সহ স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠিত ফুটবল ফাইনাল (ছেলে) খেলায় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও ফুটবল ফাইনাল (মেয়ে) খেলায় আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। এছাড়াও হ্যান্ডবল ছাত্র, হ্যান্ডবল ছাত্রী, কাবাডি ছাত্র, কাবাডি ছাত্রী সহ বালক বালিকাদের দাবা খেলা, বিভিন্ন ধরনের সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের হতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. রায়হান কবির।