তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিনে মা ও শিশু প্রজনন স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেইড পেয়ার ভলান্টিয়ারদের চাকরী দ্রুত বাস্তবায়ন ও স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিবার পরিকল্পনার উপজেলা শাখার সকল কর্মরত পি.পি.ভি এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার পেইড পেয়ার ভলান্টিয়ার কমিটির সভাপতি আইরিন আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শান্তনা রানীর চন্দ্রর সঞ্জালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি খালেদা বেগম, সহ সভাপতি ফেরদৌসি রোজিনা, সহ সাধারণ সম্পাদক জেসমিন বেগম, সাংগঠনিক সম্পাদক তন্নি রানী রায়, অর্থ সম্পাদক পঞাতন আক্তার, সদস্য মারুফা বেগম, আলকুমা বেগম, ফুল মালা আক্তার, শিখা রানী দাস, নুরুন্নাহার আক্তার, নাছিমা আক্তার পারভিন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন বক্তারা।


