তাহিরপুরে চাচার হাতে ভাতিজা খুন

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচার হাতে নির্মমভাবে খুন হলেন ভাতিজা। নিহতের নাম মইদর মিয়া (৩২)। তিনি উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুল আহাদের ছেলে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে মঙ্গলবার ভোরে নিহতের চাচী মৃত আব্দুল মোতালিবের স্ত্রী রাশেদা বেগম (৪৫) ও চাচাতো ভাই সফিকুল ইসলামের স্ত্রী কল্পনা বেগম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বিন্নারবন গ্রামের আব্দুল মোতালিব ও তার পরিবারের লোকজন আপন ভাই আব্দুল আহাদের ছেলে মইদর মিয়ার সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় চাচা আব্দুল   মোতালিবের কুড়ালের আঘাতে তার আপন ভাতিজা মইদর (৩২) ও আবু বক্কর (২৫) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টায় মইদর মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে গুরুতর আহত অবস্থায় নিহত মইদরের ছাট ভাই আবু বক্কর সজ্ঞাহীন অবস্থান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, মারামারি ঘটনায় সোমবার দুপুরেই একটি মামলা নেয়া হয়েছিল। পরে রাতে মইদর নামের একজন মারা গেছে জানার পর পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। অন্যদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।