স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে চার দৃষ্টি প্রতিবন্ধীকে সাদা ছড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪ জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদা ছড়ি প্রদান করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব। সাদা ছড়ি প্রাপ্তরা হলেন, রতনশ্রী গ্রামের শামসুল আলম, দলইরগাঁও গ্রামের ফারুক মিয়া, বালিজুড়ি গ্রামের রেজিয়া খাতুন ও জয়নগর গ্রামের আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা প্রতিবন্ধী সভাপতি আবুল নূর প্রমুখ।


