স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে উপজেলার শীতার্ত প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে কম্বল ও ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কম্বল ও ১০টাকা কেজির চালের কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম আউলিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দলীয় নেতা রঞ্জু মুখার্জি প্রমূখ।


