তাহিরপুরে ছাত্র লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা ছাত্র লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ শে আগস্ট বুধবার উপজেলা শ্রমিক লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে শোক দিবসের সমাবেশকে সফল করার লক্ষে রবিবার দুপুরে ছাত্র লীগের একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আব্দুজ জহুর চত্বরের সমাবেশকে সফল করতে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা আবুল বাশার। শোক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।