স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কিশোর—কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার দীপক বৈরাগী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক ঝুমা আক্তার প্রমুখ।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাজ্জাদ হোসেন শাহ, শওকত হাসান, আবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তুমরা পুষ্টিগুণ সম্পর্কে নিজে জানবে এবং সমাজের সকল স্তরের মানুষকে জানাবে। মনে রাখবে সকল মানুষ সুস্থভাবে বেঁচে থাকলে সমাজও সুস্থ থাকবে।
- বিশ্বম্ভরপুর হাওর সমস্যা সমাধানে নাগরিক সমাজের করণীয় শীর্ষক সভা
- ইফতার তৈরি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং


