স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন, উপজেলা সদরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সরকারী কর্মকর্তাগণ। র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক রঞ্জু মুখার্জি প্রমুখ।
- ছাতকে এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা
- জামালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে র্যালি ও সেমিনার


