তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত¦রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগ একাংশ ও সহযোগী সংগঠন, উপজেলা যুবলীগ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ।
পুস্পস্তবক অর্পণ শেষে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার, ইউএচএফপিও সৈয়দ আহাম্মদ শাফি, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাধারণ সম্পাদক অমল কর।
এছাড়াও ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, বাদল দেবনাথ, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উপজেলা মৎস্যজীবীলীগ সদস্য সচিব আজিজুল হক, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, সাজিদ মিয়া, তফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা মিল্লাদ হোসেন, সৈকত হাসান, সৌরভ চন্দ, শঙ্কর চন্দ, জয় রায় প্রমুখ। বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।